নবীন নিউজ, ডেস্ক ২০ আগষ্ট ২০২৪ ০৯:৪৭ এ.এম
বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১৯ আগস্ট) রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। পরে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলার আবেদন করেন আব্দুল্লাহ আল নোমান নামের এক ভুক্তভোগী সাংবাদিক।
মতিঝিল থানা পুলিশ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার আবেদন থেকে জানা যায়, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময় আমার সংবাদে কাজ করতেন। তিনি তার বকেয়া বেতন চাওয়ার কারণে এদিন তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এ সময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের অ্যাডমিন আজাদ হোসেন।
এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সাংবাদিকদের উদ্ধার করেন এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যান।
এদিকে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে হাসেম রেজা দাবি করেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অফিসে অনেক লোক এসে জড়ো হয়। আমি নিরাপত্তাহীনতায় ভোগায় সেনাবাহিনীকে ফোন দেই। তারা এসে আমাকে তাদের গাড়িতে নিয়ে যান।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন