নবীন নিউজ ডেস্ক ২০ আগষ্ট ২০২৪ ০৯:১৯ এ.এম
সংগৃহীত ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছেন সিন্ডিকেট কমিটি।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিন্ডিকেট কমিটির সভায় তাদের ছাত্রত্ব বাতিল করা হয়।
এছাড়াও অপর শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ জানিয়েছেন।
ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলো ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত এবং তানজিদুল হক মঞ্জু।
এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলো- ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ খান রাফি।
জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ জানান, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে শারীরিক নির্যাতনের ঘটনায় শৃঙ্খলা কমিটি দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও একজনের এক বছরের বহিষ্কারের সুপারিশ করে। সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৮৬ তম বিশেষ সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যগণ অনলাইনে যুক্ত ছিলেন।
শিক্ষার্থী মুকুল আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১০ম ব্যাচের কিছু শিক্ষার্থী ১১তম ব্যাচের শিক্ষার্থীদের র্যাগ দেয়। এতে ১০ম ব্যাচের উপর চাপ আসতে পারে। তাই আমি আমাদের ১০ম ব্যাচের মেসেঞ্জার গ্রুপে লিখি কিছু কিছু শিক্ষার্থীদের জন্য আমাদের ব্যাচের বদনাম হবে, এটা হতে পারে না।
মেসেঞ্জার গ্রুপে লেখার কারণে গত ১২ অক্টোবর তানজিদুল হক মঞ্জু তাকে তুলে বঙ্গবন্ধু হলের একটি কক্ষে নেয়। সেখানে নিয়ে তাকে বেধরকভাবে মারধর করে। এতে তার একটি হাত ভেঙে যায়। এছাড়াও অজ্ঞান হয়ে যান। পরে তার রুমমেটরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
দীর্ঘদিন পরে বিচার পেয়ে খুশি মুকুল বলেন, আমি সেদিন মরেও যেতে পারতাম। আর এ ঘটনার বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো। হয়তো কারোর জীবন চলে যেতো।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি