নবীন নিউজ, ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ১১:১৩ এ.এম
তারকার সন্তান হয়ে সিনেমা ভূবনে পা রাখা গেলেও টিকে থাকতে হয় নিজের কাজ দিয়েই। অনেকে রুপালি দুনিয়ায় সুযোগ পেয়েও হারিয়ে ফেলেন। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারেন বলিউড থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রী প্রতিভা সিনহা।
বাঙালি অভিনেত্রী মালা সিনহার মেয়ে তিনি। বলিউডে সুযোগ পেয়ে অনেক দূর এগিয়েছিলেন প্রতিভা। মায়ের মতোই সুন্দরী এবং অভিনয়ে মুনিশিয়ানা ছিল তার। কিন্তু ব্যক্তিজীবনের কিছু সিদ্ধান্তের মূল্য তিনি চুকিয়েছেন বলিউড থেকে নিজের নাম কাটিয়ে।
বলিউডে শুরুটা বেশ ভালোই হয়েছিল প্রতিভার। ১৯৯২ সালে ‘মেহেবুব মেরে মেহেবুব’ সিনেমার মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন তিনি। এরপর বেশ কিছু হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করেন প্রতিভা। আমির খান ও কারিশমা কাপুর অভিনীত ‘রাজা হিন্দুস্থানি’ সিনেমায় ‘পরদেশি পরদেশি’ গানে দেখা গেছে তাকে।
পরে এক বিবাহিত সুরকারের প্রেমে পড়েন প্রতিভা। ক্যারিয়ারের মধ্য গগণেই সুরকার নাদিম সাইফির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। বিবাহিত নাদিমের সঙ্গে সম্পর্ক মোটেই ভালোভাবে নেননি প্রতিভার মা মালা। এক পর্যায়ে সুরকারের সঙ্গে পালিয়ে যান তিনি প্রতিভা। এরপর একটি প্রেস কনফারেন্স করে নায়িকার মা জানান, তার মেয়েকে কিডন্যাপ করেছেন ওই সুরকার।
মায়ের অমতে বিয়ে করে মূল্য চোকাতে হয়েছিল প্রতিভাকে। সুখি হতে পারেননি সুরকার নাদিমও। এক সাক্ষাৎকারে নাদিম জানান, নিজেদের সম্পর্কের বড় মাশুল গুনতে হয়েছিল দুজনকেই। প্রতিভার মা মালা সিনহা সেসময় নাদিমের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ ছাড়াও ধর্ষণের অভিযোগ আনেন।
পছন্দের পুরুষকে পালিয়ে বিয়ে করলেও শেষ পর্যন্ত সংসার টেকেনি প্রতিভার। নাদিমের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। এই ঘটনার পর প্রতিভার ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটে। সবশেষ ২০০০ সালে ‘লে চল আপনে সঙ্গ’ ছবিতে দেখা গিয়েছিল প্রতিভাকে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’