নবীন নিউজ ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ১২:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
কর্মব্যস্ত জীবনে সকালে দ্রুত বাসা থেকে অফিসে যাওয়ার জন্য অনেকেই রাতেই গোসল করে থাকেন। আবার দিনেরবেলায় যারা সময় পান না, তারাও রাতেরবেলা নিরিবিলি গোসল সেরে নেন। রাতে গোসল করা কোনো সমস্যা না। তবে ভেজা চুল নিয়েই ঘুমালে হতে পারে নানাবিধ শারীরিক সমস্যা।
তাই রাতে গোসল করলে সমস্যা নেই। তবে ঘুমানোর আগে চুল শুকিয়ে নিন। ভেজা চুল নিয়ে ঘুমানোর অভ্যাস চুল ও মাথার ত্বকের ক্ষতি করে। আসুন জেনে নিই ভেজা চুলে ঘুমালে কি হয়-
‘ঠান্ডা’ লেগে যাবে কি-না
যাদের ঠান্ডায় অ্যালার্জি রয়েছে, তারা ভেজা চুল নিয়ে ঘুমালে মাথাব্যথা, সর্দি বা হাঁচি-কাশির মতো সমস্যায় ভুগতে পারেন। দীর্ঘদিন ধরে যারা সাইনোসাইটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। তাই এমন কোনো সমস্যা থাকলে ভেজা চুলে না ঘুমানোই ভালো। তবে এ ধরনের কোনো সমস্যা না থাকলে ভেজা চুলে ঘুমালেও ‘ঠান্ডা’লেগে যাওয়ার ঝুঁকি নেই।
ছত্রাক সংক্রমণ হতে পারে?
ভেজা ত্বক ও ভেজা চুলের গোড়ায় ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে। ভেজা চুলে ঘুমালে মাথার ত্বকে প্রদাহ হতে পারে। খুশকির সমস্যাও দেখা দিতে পারে।
চুলের ক্ষতি হবে কি-না
ভেজা চুল নিয়ে ঘুমালে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষত ভেজা চুল যদি বাঁধা থাকে, তখন চুলের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।
যদি ভেজা চুলে ঘুমাতেই হয়, কী করবেন?
সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু এমনই দাঁড়াচ্ছে, ভেজা চুলে ঘুমালে কিছু সমস্যা হতেই পারে। তারপরও এমন পরিস্থিতিতে পড়তে পারেন, যখন আপনাকে ভেজা চুলে ঘুমাতে হচ্ছে। এমনটা হলেও সুস্থ থাকতে আপনি যা করতে পারেন:
১. গোসলের আগে নারকেল তেল ব্যবহার করলে চুলের ক্ষতি কম হবে। এ ছাড়া গোসলের সময় শ্যাম্পু করে এরপর কন্ডিশনার ব্যবহার করা ভালো।
২. শোবার আগে অল্প সময়ের জন্য হলেও ফ্যানের নিচে চুল ছড়িয়ে বসুন। তার আগে শরীর ভালোভাবে মুছে নেবেন অবশ্যই। আঙুলের ফাঁকে ও শরীরের কোনো ভাঁজে যেন পানি রয়ে না যায়।
৩. চুলের পানি ঝরিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন।
৪. রেশমি কাপড়ের বালিশের কভার ব্যবহার করতে পারেন ভেজা চুলে শোবার সময়। এ ধরনের কভার না থাকলেও নিদেনপক্ষে রেশমি কাপড় বিছিয়ে নিন বালিশের ওপর।
৫. চুল বাঁধবেন না। চুল ছড়িয়ে দিয়ে ঘুমান।
৬. ঘুমানোর সময় ঘরে যাতে পর্যাপ্ত বায়ুপ্রবাহ হয়, তা নিশ্চিত করে নিন। সূত্র: হেলথলাইন
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন