কলকাতার গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। দক্ষিণ কলকাতার এক ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এলাহী কোনো আয়োজন নয়, ঘরোয়াভাবেই ফাল্গুনের এক সন্ধ্যায় দুজনের চার হাত এক হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার লিখেছে, গেল মাসের শেষ দিকে ঘোষণা দেওয়ার পর বিয়ে সারতে বেশি সময় নেননি এই জুটি। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে শুক্রবার আইনিভাবে বিয়ে সেরেছেন অনুপম ও প্রস্মিতা।
শনিবার(২ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দুজনে আংটি বদলও করেন। বিয়ের ছবি দিয়ে ইনস্টাগ্রামে অনুপম লিখেছেন ‘নতুন করে’।
সংবর্ধনা আয়োজনে গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে হালকা গয়নায় সেজেছিলেন প্রস্মিতা। আর পাঞ্জাবি পরেছিলেন অনুপম।
আমন্ত্রিতদের মধ্যে সংগীত ও অভিনয় জগতের উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহাসহ আরও অনেকে এসেছিলেন।
এটি অনুপমের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। ২০২১ সালে সেই সংসার ভেঙে যায়।
গত বছরের নভেম্বরে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার বিয়ের খবর এলে সোশাল মিডিয়াসহ ঢাকা-কলকাতার সংবাদমাধ্যমে অনুপমের নামটি আসে বারবার।
প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। তখন থেকে তাদের আলাপ। প্রস্মিতার ভাষ্য, অনুপমের সঙ্গে আলাপের পর গত এক বছর ধরে সম্পর্কে আছেন তারা।
প্রস্মিতা বলেন, “সম্পর্ক কিছুদিন গড়ানোর পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিই।” প্রস্মিতা আরো বলেন, “নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভালো থাকলে আমরা ভালোই থাকব।“
এছাড়া তাদের নিয়ে সোশাল মিডিয়ায় কোনো বিদ্রুপ বা সমালোচনা হলেও সেসবের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন এই গায়িকা।
ভালো কিছু হবে বলে প্রত্যাশা রেখেছেন অনুপমও।
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’