নবীন নিউজ, ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০১:৫১ পি.এম
উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বৃহদাকার আবর্জনার স্তূপ ধসে পড়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন।
শুক্রবার (৯ আগস্ট) রাতে ভারি বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল একটি স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে। খবর রয়টার্সের।
কিতেজি নামে পরিচিত আবর্জনার স্তূপটি বহু বছর ধরেই রাজধানীর বর্জ্য ফেলার একমাত্র জায়গা হিসেবে পরিচিত। কাম্পালায় বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটছে।
শুক্রবার রাতে কিতেজি নামের আবর্জনার স্তূপটি ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে নিকটবর্তী এলাকার বহু ঘর-বাড়িসহ গবাদি পশু। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় অনেক বাসিন্দার। মর্মান্তিক এই দুর্ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজের সংখ্যা অগণিত। বিগত কয়েকদিন ধরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে বের করে আনছেন মরদেহ।
স্থানীয় পুলিশের মুখপাত্র প্যাট্রিক অনইয়াঙ্গো বলেন, কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। রেডক্রস ও সরকারের যৌথ প্রচেষ্টায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
আনুমানিক ৪০ লাখ লোকের বাসস্থান কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো সংবাদমাধ্যম এএফপিকে বলেন, এটি ছিল এমন ‘একটি বিপর্যয় (যেটি) ঘটতে বাধ্য’, এবং ‘অনেক মানুষ, আরো অনেকেই এখানে সমাহিত হয়ে থাকতে পারেন’।
প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে ‘সম্ভাব্য বিপজ্জনক স্তূপের’ কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ