নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৮:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজির বস্তা থেকে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের পাশ থেকে এগুলো উদ্ধার করেন শিক্ষার্থীরা।
জয়মনিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকদ্রব্য পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই। পরে শিক্ষার্থীদের মধ্যে আবু সাইদ খন্দকার, শাকিল, লাইজু ও আবু সফিয়ানসহ জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেন।
এ সময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখে তার গতি রোধ করেন শিক্ষার্থীরা। পরে বস্তা ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। এরপর উদ্ধারকৃত বস্তাটি থানায় আনা হলে বস্তার ভেতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সঙ্গে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল থানায় জমা দেন শিক্ষার্থীরা।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, উদ্ধারকৃত বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা