শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৬ হল প্রাধ্যক্ষের পদত্যাগ

নবীন নিউজ, ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ০৪:৩১ পি.এম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের ছয় হলের প্রাধ্যক্ষ ও এক হোস্টেল প্রধান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন একজন বলেন, উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল গত ৬ আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে, শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, জহুরুল হক হলের আরও চার হাউস টিউটর এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস প্রধান ভাইস চ্যান্সেলর অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানায় একাধিক সূত্র।

অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনেরও পদত্যাগ করার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, গতকাল (৯ আগস্ট) আমার চাকরির মেয়াদ শেষ হয়েছে। আমার পদত্যাগ করতে হয়নি।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমি আজ পদত্যাগ করেছি। ভাইস চ্যান্সেলরের অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছি। অন্যদের খবর বলতে পারছি না।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা কালবেলাকে জানান, আজ প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার কর্মকর্তা-কর্মচারীদের থেকে বিদায় নিয়ে গেছেন। পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা জানি না।

এ বিষয়ে অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, আমি পদত্যাগ করিনি এখনো, শিগগিরই করব হয়তো। ভিসির পদত্যাগের কথা শুনেছিলাম, তবে বেশিকিছু জানি না।

পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি