নবীন নিউজ ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ০৪:৩২ পি.এম
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কয়েকজন মোটরসাইকেলের তেল তুলতে সাহা ফিলিং স্টেশনে যান। তেল নেয়ার পর মাপে কম দিয়েছে মনে হলে তারা ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তারা ২ দশমিক ২৫ লিটারের একটি বোতলে তেল নিয়ে ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পান।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী সমন্বয়ক মো. সানি ও মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাপে কম দেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আপাতত ফিলিং স্টেশনটি বন্ধ রাখতে বলেছি।
সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, গতকাল থেকেই আমাদের তেলের মজুদ শেষ পর্যায়ে পৌঁছেছে। তেলের লেভেল নিচে নেমে গেলে মাপে সামান্য একটু তারতম্য হয়। ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছে। নতুন তেল আসলে পুনরায় তেল বিক্রি শুরু হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা