মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জামালপুরে কারাগার থেকে পালানোর চেষ্টা: গুলিতে নিহত ৬, আহত ১৮

নবীন নিউজ ডেস্ক ০৯ আগষ্ট ২০২৪ ০৩:২৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জামালপুর জেলা কারাগারে কারাবন্দিরা বিদ্রোহ করে বের হওয়ার চেষ্টা করার সময় কারারক্ষীদের গুলিতে ৬ জন বন্দী নিহত হয়েছে। নিহতদের লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৮ আগস্ট) ঘটলেও মৃত্যুর বিষয়টি আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে জানাজানি হয়।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কারাবন্দিরা বিদ্রোহ করে পালানোর চেষ্টা করে।

এ সময় কারারক্ষীরা গুলিবর্ষণ শুরু করেন। পরে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে গুলিবর্ষণ। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এরপর কারাগারের ভিতরে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে ভেতরে ঢোকেন। এ সময় কোনো গণমাধ্যম কর্মীদের আশপাশে যেতে দেওয়া হয়নি।‌
নিহতরা হলেন- মো. আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, মো. জসিম মিয়া ও রাহাত। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলায়।

এ ঘটনায় কারারক্ষীসহ ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও রাজনৈতিক মামলার বন্দি আসামিরা গত কয়েকদিনে তারা কারাগার থেকে মুক্ত হয়েছে। অন্য মামলার আসামিরা কারাগারে বন্দি রয়েছে। সেই বন্দি আসামিরা দুইভাগে বিভক্ত হয়।

তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তারা দুই পক্ষ মারামারি শুরু করে। পরে ওই বিদ্রোহী পক্ষ প্রথম গেট ভেঙে কারগার থেকে বের হয়ে আসে এবং দ্বিতীয় গেট খুলে দেওয়ার জন্য জেলার আবু ফাতাহসহ কারারক্ষীদের অপর আক্রমণ করে এবং গেট খুলে দেওয়ার জন্য বলে। গেট খুলে দিতে অস্বীকৃতি জানালে বিদ্রোহীরা তার ওপর আক্রমণ এবং মারধর করে। পরে বন্দিদের একটি পক্ষের সহায়তায় জেলার কারাগার থেকে বের হয়ে আসলেও ১০জন কারারক্ষী আটকা পরেন। এ সময় বিদ্রোহী কারাবন্দিরা গেটে আক্রমণ করে। পরে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুঁড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলতে থাকে গুলিবর্ষণ। ওই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করেন। এ সময় কারাগারের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করে।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, ‘কারাবন্দিরা দুইভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করে। এ সময় তারা আমাকে ও কারারক্ষীদের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ছুঁড়া হয়। এ ঘটনায় ৬ জন কারাবন্দির মৃত্যু হয়েছে। কারারক্ষীসহ ১৮ জন আহত হয়েছে।’

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা