নবীন নিউজ ডেস্ক ০৯ আগষ্ট ২০২৪ ০২:৩৫ পি.এম
সংগৃহীত ছবি
ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় দেশটির ওপর নাখোশ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি। এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভারতে আশ্রয়, বাংলাদেশের উত্তাল রাজনীতি ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন গয়েশ্বর রায়।
বিএনপিকে ভারতবিরোধী বলে তকমা দেয়া হয়, এমন ধারণা নিয়ে করা এক প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, ‘বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে...ভারত সরকারকে বিষয়টি অনুধাবন করে সেই চেতনা অনুসারে আচরণ করতে হবে। কিন্তু আপনি যদি আমাদের প্রতিপক্ষকে মদদ দেন, তাহলে সেই পারস্পরিক সহযোগিতার ভিত্তিকে সম্মান করা কঠিন হয়ে পড়বে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী (হাসিনা সরকারের) গত নির্বাচনের আগে বলেছিলেন যে, শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে। তাহলে শেখ হাসিনার দায়বদ্ধতা তো ভারতের কাছে...ভারত ও বাংলাদেশের জনগণের একে অপরের সঙ্গে কোনো সমস্যা নেই।’ তাহলে ভারত কি কেবল একটি দলকেই সমর্থন করবে, পুরো দেশকে নয়, পাল্টা প্রশ্ন রাখেন গয়েশ্বর রায়।
হিন্দুধর্মাবলম্বীদের ওপর কথিত হামলার খবর এবং বিএনপিকে সংখ্যালঘুবিরোধী বলে উল্লেখ করার বিষয়ে জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি হিন্দুবিরোধী, এমন একটা ধারণা তৈরি করা হয়েছে। বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত এবং সব ধর্মের পক্ষে দাঁড়িয়েছে। আমি এই দলের শাসনামলে মন্ত্রী হয়েছি এবং সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে যথেষ্ট উচ্চ স্থান পেয়েছি। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, কিন্তু আমরা সব সম্প্রদায়ের ব্যক্তি অধিকারে বিশ্বাস করি।’
গয়েশ্বর রায় আরও বলেন, ‘আমি যখন ১৯৯১ সালে মন্ত্রী ছিলাম, তখন দুর্গাপূজার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা শুরু করেছিলাম এবং কোনো সরকারই এই নীতি বন্ধ করেনি। এটি এখনো চলছে। এটা আমাদের দলের সরকারই করেছে।’
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’