নবীন নিউজ ডেস্ক ০৮ আগষ্ট ২০২৪ ১২:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া অভিনেতা ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে ইসলাম ধর্মের অনুসারী তিনি। কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে, কোরআনের হাফেজ ইমরান হাশমি।
ইমরান হাশমির এ বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলছেন নেটিজেনরা। রেহমান নামে একজনের দাবি— ‘ছোটবেলায়ই কোরআনের হাফেজ হয়েছেন ইমরান হাশমি।’ গুলাব নামে একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘ইমরান হাশমি কোরআনের হাফেজ?’ তায়েব লেখেন, ‘আমি যদি বলি, ইমরান হাশমি কোরআনের হাফেজ। কিন্তু এ কথা আমি কীভাবে বলি? বইয়ের কভার দেখে বইকে বিচার করতে যাবেন না।’
নেটিজেনদের একাংশ বিশ্বাস করেন যে, ইমরান হাশমি কোরআনের হাফেজ। কিন্তু অন্য একাংশ তা বিশ্বাস করছেন না। অনেকে দ্বিধা-দ্বন্দ্বে আছেন। কিন্তু সত্যিটা কি? অন্তর্জালের এই আলোচনা ইমরান হাশমিরও নজরে পড়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ইমরান।
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইমরান হাশমি। তার একটি ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এসময় জানতে চাওয়া হয়, অভিনয়ে আসার আগে কি আপনি কোরআনের হাফেজ হয়েছেন? জবাবে ইমরান হাশমি বলেন, ‘না। এ খবর সত্যি না।’
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ১৯৭৯ সালের ২৪ মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ইমরান হাশমি। তার বাবার নাম সৈয়দ আনোয়ার হাশমি। তিনি পেশায় ব্যবসায়ী। ১৯৬৮ সালে একটি সিনেমায়ও অভিনয় করেন। ইমরানের মা একজন গৃহিণী ছিলেন। তার নাম মাহিরা হাশমি।
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা গত ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা। তা ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’ সিনেমার কাজও ইমরান হাশমির হাতে রয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন