নবীন নিউজ ডেস্ক ০৮ আগষ্ট ২০২৪ ১১:২৮ এ.এম
সংগৃহীত ছবি
সরকার পতনের পর দেশজুড়ে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যে সকল ঘটনায় আক্রান্ত হয়েছেন রাজনৈতিক নেতাকার্মী, বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান।
এরই মধ্যে রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভেঙে তছনছ করে ফেলা হয়েছে প্রেক্ষাগৃহ। এরপর ধরিয়ে দেওয়া হয়েছে আগুন।
বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক সিয়াম আহমেদ। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি সবাইকে অপশক্তিদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ভাঙচুরের শিকার স্টার সিনেপ্লক্সের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে সিয়াম লিখেছেন, স্টপ ইট। স্টপ ইট নাও। আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে শিল্প-সংস্কৃতির চর্চা আরও সুন্দর হবে এটাই কামনা ছিল। তবে কেন রাহুল আনন্দদা’র বাড়িতে হামলা হলো, বগা তালেবের বাড়িতে হামলা হলো? কেন রাজশাহী সিনেপ্লেক্সের এই হাল? কেন রুটস সিনেক্লাবের ২ কোটি টাকার ক্ষতি হলো? কারা করছে এই কাজগুলো?
ভাঙচুর থেকে রক্ষা পেল না স্টার সিনেপ্লেক্স
এরপর সিয়াম ভক্তদের ডাক দিয়ে লেখেন, ‘চলুন আমরা সবাই মিলে রুখে দেই এই অপশক্তিদের। ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ফ্যাসিবাদকে না এনে নতুন এক বাংলাদেশ গড়ি। আমাদের স্বপ্নের বাংলাদেশ।’
এদিকে ভাঙচুরের ঘটনায় স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত। ক্ষমতার পালাবদলের পর হাইটেক পার্কে একদল দুর্বৃত্ত হামলা করে। তাদের মধ্যে থেকেই একদল সিনেপ্লেক্স ভাঙচুর করে। একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়।’
মেজবাহ আহমেদ বলেন, ‘আমাদের স্টার সিনেপ্লেক্সের অধিকাংশ শাখাই মার্কেটের ভেতরে অবস্থিত। তাই সেসব সুরক্ষিত রয়েছে। এটা হাইটেক পার্কের ভেতরে ছিল। হাইটেক পার্কে হামলার ফলে আমাদের সিনেপ্লেক্সে হামলা করা হয়েছে।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’