নবীন নিউজ, ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৮ পি.এম
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, অরাজকতা ও কুশিক্ষা দিয়েছে। তরুণ সমাজকে বিপথে ঠেলে দেওয়া হয়েছে। শুধু শিখিয়েছে দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা কীভাবে পাচার করা যায়। ছাত্রলীগ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা পৌর সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত আন্দোলনে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, মেয়েরাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের ভবিষ্যত।
তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন, মেয়েদের সামনের দিকে এগিয়ে যেতে হলে পরিবারের সহযোগিতা লাগবে। শিক্ষিত মা ও বাবাই পারে নারীকে সামনে এগিয়ে দিতে। নারীর সামনে এগিয়ে যেতে হলে প্রগতিশীল বাবা বা ভাই বা স্বামীর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, পাঠ্য বইয়ের শিক্ষার বাইরেও বিশাল শিক্ষার জগত রয়েছে। সে জগতের সাথে পরিচয় করিয়ে দিতে এ শিক্ষা প্রতিষ্ঠান অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে মনে করি। মেয়েদের দৃঢ়তার সাথে সমস্যা মোকাবিলা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দল-মতের উর্ধ্বে ওঠে শিক্ষাকেই প্রাধান্য দিতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’