মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাতভর মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা

নবীন নিউজ, ডেস্ক ০৬ আগষ্ট ২০২৪ ০৪:১৯ পি.এম

সংগৃহীত ছবি

হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দিরসহ ধর্মীয় স্থাপনা রক্ষায় রাতভর পাহারা দিয়েছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার পর দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটলে আতঙ্কিত হয়ে পড়েন হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন এলাকায় হামলার নানা গুজবও ছড়ায়। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির রক্ষার আহ্বানের পাশাপাশি বিভিন্ন মন্দিরের সামনে নিজেদের উপস্থিতি জানান দেন তারা।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগের ব্যাপারে সোমবার রাত সোয়া আটটার দিকে হবিগঞ্জের সাবেক পৌর মেয়র বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সাথে আলাপ করলে তিনি জানান, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন, ইসকন, কালীবাড়িসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের সাথে আলাপ করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, জেলায় কোন অবস্থাতেই কোন মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের কারো কোন ক্ষতি করতে দেয়া হবে না। তিনি জানান, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। তারা রাতে পাহারায় থাকবে।

ফেসবুকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাবিল সাদ সামিন জেলা শহরের মন্দির ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার নিরাপত্তায় নিয়োজিত ২৫০ স্বেচ্ছাসেবকের নাম প্রকাশ করে সার্বক্ষণিক পাশে থাকার ঘোষণা দেন। তিনি লিখেন, সারা রাত জেগে আছি আজকে, প্রয়োজন লাগলে আরো কিছুদিন থাকবো।

সোমবার রাতে হবিগঞ্জের শহরের কেন্দ্রীয় কালীবাড়িসহ আশপাশের এলাকার নিরাপত্তায় ছিলেন সমাজকর্মী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক হোসেনসহ একদল যুবক। এ ব্যাপারে ইব্রাহীম খলিল সোহেল তার ফেসবুকে লিখেন, মন্দির আমাদের দেশের ধর্মীয় সম্পদ। কোনো মন্দিরে, উপাসনালয়ে হামলা, এই ধরণের সহিংসতা রুখে দিতে আমরা তরুণ সমাজ জাগ্রত।

জেলার বানিয়াচং উপজেলার বুড়া শিববাড়ি মন্দিরের নিরাপত্তায় রাত জানেন স্থানীয় তরুণরা। তৌহিদ অনিক তার ফেসবুকে লিখেন, সাম্প্রদায়িক হামলা রুখতে আমরা তরুণ সমাজ জাগ্রত আছি। রাত তিনটা, এখনো আমরা আছি। সকলে দোয়া রাখবেন এই দেশের শান্তির জন্য।

হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় বলেন, গত রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার অনেক সাধারণ মানুষ জেলার সকল মন্দির ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পাহারা দিয়েছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাম্প্রদায়িক হামলা রুখতে তাদের এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা