নবীন নিউজ ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ১১:৫৬ এ.এম
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার রাতে (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্দোলনের নামে জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার দিনভর দেশের বিভিন্ন স্থানে যে সংঘর্ষ হয়েছে, তাকে ‘আন্দোলনের নামে জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
বিবৃতিতে আরও বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে।
তিনি বলেন, এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করে পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।
তিনি বলেন, এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই। একই সাথে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’