নবীন নিউজ ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ১০:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
বান্দরবানের লামায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় মো. সুজন হোসেন নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) সকালে আলোচিত এ হত্যাকাণ্ডের বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার সৈকত শাহীন। এর আগে, গত ২৩ জুলাই বান্দরবানের লামা উপজেলায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় লামা থানায় মামলা করেন নিহতের ভাই শরিফুল ইসলাম।
গ্রেফতাকৃতরা হলেন- পরকীয়া প্রেমিক হানিফ ও নুর বানু। হানিফ নাইক্ষংছড়ির দক্ষিণ ছালামিপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। নুর বানু বান্দরবানের লামা উপজেলার পৌর নয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিহত সুজন হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সুজন ও নূর বানুর সংসারে ১১ বছরের এক ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সুজন। নিহতের সুনির্দিষ্ট আয় না থাকায় স্ত্রী এবং শাশুড়ির আয়ে চলত সংসার। বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ালে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। ঘটনার কয়েক দিন আগে টাকার জন্য সুজন তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে সুজনের ওপর স্ত্রী নুর বানু চরম ক্ষুব্ধ হন।
এদিকে ৩ মাস আগে নুর বানু বান্দরবান সদরে যাওয়ার সময় পূরবী গাড়ির হেলপার হানিফের সঙ্গে পরিচয়ের সুবাদে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে উভয়ে মিলে জাদু-টোনা করে সুজনকে হত্যা করার পরিকল্পনা করেও ব্যর্থ হন তারা। পরে ২১ জুলাই রাতে তিনটি ঘুমের ওষুধ খাইয়ে দিলে সুজন ঘুমিয়ে পড়ে। রাত ১১টার পর ঘরে এসে হানিফ। এ সময় নুর বানু গামছা দিয়ে ঘুমন্ত সুজনের পা বেঁধে ফেলেন।
পরে হানিফ কম্বল দিয়ে সুজনের নাক মুখ চেপে ধরেন। একপর্যায়ে পায়ের বাঁধন খুলে গেলে সুজনের নাকে-মুখে কিল-ঘুসি মারেন এবং গামছা গলায় পেঁচিয়ে ধরেন হানিফ। একইসঙ্গে নুর বানু সুজনের অন্ডকোষ চেপে ধরলে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে যান সুজন। পরে রাত ২টার দিকে আসামিরা কাঁধে করে সুজনের মরদেহ নিকটস্থ ঝিরিতে ফেলে দেয়। পরে পানির স্রোতে লাশ মাতামুহুরী নদীতে চলে যায়।
লামা থানার ওসি শামিম শেখ বলেন, হত্যা মামলার পর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা