নবীন নিউজ, ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ১১:২৬ এ.এম
দেশের চলমান পরিস্থিতিতে সরব হতে দেখা যাচ্ছে কম বেশি সব অঙ্গনের মানুষের। থেমে নেই শোবিজ অঙ্গনও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে তারকারা। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানও এই সারিতে যোগ দিলেন।
বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তাহসান। জানান নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান।
তাহসানের পোস্ট করা সেই কবিতাটি হবহু তুলে ধরা হল-
এতগুলো যে তাজা প্রাণ হারাবার,
সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার
যে কষ্ট জানে শুধু আপনজন,
শুধু শহীদের পরিবার।
প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ,
তাই মানসিক বিবাদে তটস্থ থাকি
বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে
আমি দেশপ্রেমিক কোনো কবি।
মেরুকরণের এই দেশে
দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই,
ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই
জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই।
শান্ত কবি স্থিরতা চায়,
শুধু একটাই অনুরোধ
দেশ গড়তে হবে তোমাদের,
গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ;
চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ।
আমার সূর্য আজ অস্তমিত,
তোমরা নতুন রবি
করজোড়ে ক্ষমা চাই বারংবার,
শুধু একজন পরাজিত কবি।
শেষে হ্যাশট্যাগ দিয়ে তাহসান লেখেন #SaveBangladeshiStudents
তবে প্রিয় গায়কের পোস্টটি শেয়ার করার পর পরই নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাকে। কেউ কেউ বলছেন, সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান; যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা। অথচ এমন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।
একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আইডল ছিলেন আমার! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।’
অন্য একজন লিখেছেন, ‘পরাজিত কবি চাই না, বিদ্রোহী কবি চাই, এতদিন পর আপনার খবর হলো? জাগলে ভালোমতো জাগেন, নয়তো ঘুমিয়েই থাকেন।’
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’