নবীন নিউজ, ডেস্ক ০৫ জানু ২০২৫ ০২:৩০ পি.এম
কোটা সংস্কার আন্দোলনে পুলিশ-ছাত্রলীগ দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ একাধিক দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ৬ শিক্ষার্থীকে আর্থিক দণ্ডের শাস্তি দেওয়া হয়। এই শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারসহ দুই দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানান তারা।
সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে আটজন শিক্ষার্থীর ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সব ধরনের শাস্তি প্রত্যাহার এবং ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের দ্বারা বিইউপির শিক্ষার্থীদের ওপর নেক্কারজনক হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবী করা হয়।
এ সময় তারা অভিযোগ করেন, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি দেখানো হয়েছে। পটপরিবর্তনের পর দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হলেও এখনও কেন বিইউপির ভিসি অপসারণ করা হয়নি এ নিয়েও প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।
গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ডও করা হয়।
শাস্তি পাওয়া শিক্ষার্থীরা জানান, গত বছরের ১৮ জুলাই পুলিশ-ছাত্রলীগের দ্বারা বিইউপি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার বিচার, সেমিস্টার ফি কমানো, কোটার যৌক্তিক সংস্কারসহ বিভিন্ন দাবিতে গত ১ সেপ্টেম্বর বিইউপি ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রয়োজনীয় সংস্কার কাজের অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবি পেশ করা হয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক শিক্ষার্থীকে সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি দেয় বিইউপি প্রশাসন।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি