নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০১:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে মালয়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের। রবিবার (২৯ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। জানা যাচ্ছে, কয়েক দিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরোতে না দেখে হোটেলের কর্মীদের সন্দেহ হয়। তবে পচা গন্ধ বের না হওয়া পর্যন্ত বিষয়টি কেউ খতিয়ে দেখার চেষ্টাও করেননি।
অবশেষে দুই দিন পর হোটেলের কক্ষ থেকেই উদ্ধার হয়েছে এ অভিনেতার মরদেহ।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বেনারসে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন দীলিপ শঙ্কর। শুটিংয়ে বিরতি ছিল। যার ফলে হোটেলরুমে অবস্থান করছিলেন তিনি।
দুই দিন পর হোটেলবয় দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনএন জানিয়েছে, টানা দুই দিন হোটেলরুম থেকে বের হননি দীলিপ শঙ্কর। তার সহকর্মীরা মুঠোফোনে না পেয়ে হোটেল যান।
এরপর হোটেল স্টাফ রুমটি খুলে অভিনেতার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফরেনসিক টিম এ বিষয়ে কাজ করছে।
দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালাম সিরিয়ালে অভিনয় করেছেন।
এদিকে অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’