নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ১০:১২ এ.এম
সংগৃহীত ছবি
সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কয়েকটি ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে আলোচনাও হচ্ছে অনেক। এরইমধ্যে কয়েকটি ভিডিও ক্ষোভের সৃষ্টি করেছে মানুষের মধ্যে।
এমনই একটি ভিডিওর দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির ফেসবুক টাইমলাইনে। বুধবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শয়ার করেছেন তিনি। তার ক্যাপশনে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
পরীমণির শেয়ার করা ভিডিওতে দেখা যায়―কয়েকজন হামলাকারী ও একজন পুলিশ সদস্যের সঙ্গে তর্ক করছেন একজন শিক্ষিকা। এ সময় হামলাকারীদের উদ্দেশে ওই শিক্ষিকা প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই?
এরপর হামলাকারীদের মধ্যে থেকে কেউ একজন ওই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। জবাবে শিক্ষিকা বলেন, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন।
শিক্ষিকার এই মন্তব্যের পর হামলাকারীরা চড়াও হওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা ওই শিক্ষিকাকে সেখান থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা একপর্যায়ে ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।
মাত্র ২ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে হামলাকারীদের প্রতি ঘৃণা জানিয়েছেন পরীমণি। এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের ওপর। শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন মহিলার ওপর সবার সামনে ঝাপায়ে পরতেছে। তাও একজন শিক্ষিকার ওপর।’
এসব ঘটনা অন্য সবার মতো এ নায়িকাও মেনে নিতে পারছেন না। সেটিও জানান দিয়েছেন ক্যাপশনে। তাইতো লিখেছেন, ‘কতো চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে...। আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী।’
প্রসঙ্গত, এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়ও প্রতিবাদ জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। ওই সময় শিক্ষার্থীদের ওপর হামলার ছবি প্রকাশ করে এ নায়িকা লিখেছিলেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’