নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০৯:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে।
তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন কয়েকশ ফিলিস্তিনি সমর্থক। এ সময় হানিয়াকে গুপ্তহত্যার তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও বিক্ষোভ হয়েছে তিউনিসিয়া ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে।
ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরাইল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভে ফুসছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও।
হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার (৩১ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হামাসের প্রতি সংহতি জানান তারা।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলেই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।’ হানিয়াকে হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় ইসরাইলবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। তারা বলেন, ‘হানিয়াকে হত্যার মাধ্যমে কাপুরুষের পরিচয় দিয়েছে জায়নবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের ভাইদের প্রতিরোধে তারা অবশ্যই ব্যর্থ হবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।
এছাড়া, লেবাননেও হানিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের বন্দর নগরী করাচিতেও বিক্ষোভ দেখা গেছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ