নবীন নিউজ ডেস্ক ২৯ জুলাই ২০২৪ ১১:২৮ এ.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনিদের রক্ষা এবং গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার (২৮ জুলাই) রাইজে একটি দলীয় বৈঠকে এই হুমকি দেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।
এরদোয়ান বলেন, তুরস্ককে অবশ্যই খুব কঠোর হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এসব কার্যক্রম করতে না পারে। আমরা যেভাবে নাগর্নো-কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের সঙ্গেও আমরা ঠিক এমনটাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল কঠোর হতে হবে।
২০২০ সালে নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে জড়ায় আজারবাইজান। ৪৪ দিন ধরে চলে দুই দেশের এই সংঘাত। এই সংঘাতে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় এরদোয়ানের দেশ তুরস্ক। তবে সেখানে সরাসারি সামকির হস্তক্ষেপ করেনি দেশটি। এর বদলে আজারবাইজানকে সিরিয়ার ভাড়াটে সেনা এবং ড্রোন সরবরাহের মতো সামরিক সহায়তা দেয়া হয়।
এ ছাড়া একই বছর গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে সেনা পাঠায় তুরস্ক। এক বছরের ম্যান্ডেট নিয়ে দেশটিতে সেনা পাঠিয়েছিলেন এরদোয়ান।
এরদোয়ানের এই হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে তার পতন হয়েছিল। পরে তাকে বন্দি করে একটি ইরাকি আদালতে বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়।
সাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক এক্সবার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান। তিনি ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন। তার মনে রাখা উচিত সেখানে কী ঘটেছিল এবং কীভাবে এটি শেষ হয়েছিল।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ