নবীন নিউজ, ডেস্ক ২৯ জুলাই ২০২৪ ১১:২৭ এ.এম
চার দিন পার হয়ে গেছে শাফিন আহমেদ মারা গেছেন। অবশেষে পাঁচ দিনের মাথায় যুক্তরাষ্ট্র থেকে আজ (সোমবার) বিকালে ঢাকায় আসছে জনপ্রিয় এই ব্যান্ড তারকার মরদেহ। এমনটাই জানিয়েছেন শাফিনের বড় ভাই আরেক সংগীতশিল্পী হামিন আহমেদ।
তিনি জানান, ‘শাফিনের মরদেহ আনতে আমারও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা সমস্যায় যাওয়া হয়নি। ওর স্ত্রী সঙ্গীতা গেছে। আজ সোমবার ঢাকায় পৌঁছাবে শাফিনের মরদেহ।’
হামিন আরও জানান, শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ আজ বিকাল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই শিল্পীকে।
গত ৯ জুলাই একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বহু কালজয়ী গানের গায়ক শাফিন আহমেদ। গত ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে কক্সবাজারে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে প্রথম হার্ট অ্যাটাক হয় শাফিনের। তখনও তার অবস্থা গুরুতর ছিল। সিসিইউতে ভর্তি ছিলেন এবং বুকে পেসমেকার বসানো হয়। এমনকি তার শরীরে সেসময় কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শক্ড পর্যন্ত দিতে হয়েছিল।
সে যাত্রায় বেঁচে গেলেও এবার ফিরলেন না। মৃত্যুকালে শাফিন আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। জনপ্রিয় এই ব্যান্ড তারকার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন তার অনেক সহকর্মীসহ অসংখ্য ভক্ত।
প্রয়াত কিংবদন্তি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির ছোট ছেলে শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম। তিনি ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন। এছাড়া বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।
শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি। সংগীতের বাইরে তিনি প্রথমে এনডিএম এবং জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’