নবীন নিউজ ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ১০:৩১ এ.এম
সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ার গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ৫ মণ ওজনের বিশাল পাখি মাছ। মাছটি নিলামে তোলা হলে ৪৭ হাজার টাকায় বিক্রি হয়।
শনিবার (২৭ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটের বিশাল এ মাছটি কিনে নেন এনায়েত বেপারী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।
স্থানীয়রা জানান, ভোলার দৌলত খা এলাকার ইকবাল মাঝি নামে এক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছ শিকার করেন। মাছটি শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাটের ফারুক মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।
ফারুক মৎস্য আড়তের মালিক ওমর ফারুক বলেন, এত বিশাল মাছ এর আগে হাতিয়ার কেউ দেখেছে কিনা আমার জানা নেই। নিলামে মাছটি এনায়েত বেপারী ৪৭ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি আনার পর মাছঘাটে শোরগোল পড়ে যায়। মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভিড় করেন।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা