নবীন নিউজ ডেস্ক ২৭ জুলাই ২০২৪ ১১:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানায় বাধা দেবে না যুক্তরাজ্য। যদিও এতদিন যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যও আইসিসির এই পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। তবে সদ্য বিদায়ী কনজারভেটিভ সরকারের এই অবস্থান থেকে সরে এসে এই আপত্তি প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকার। খবর আলজাজিরার।
শুক্রবার (২৬ জুলাই) কিয়ার স্টারমারের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, আইসিসির আবেদন জমা দেয়ার বিষয়ে...আমি নিশ্চিত করতে পারি যে সরকার আমাদের দীর্ঘস্থায়ী অবস্থানের সঙ্গে মিল রেখে কোনো ব্যবস্থা নেবে না। এই বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এই বিষয়টি সামনে নিয়ে আসে আলজাজিরা। ব্রিটিশ সরকারের ইসরায়েল নীতির বিষয়ে জানাশোনা আছে এমন দুটি সূত্রের বরাতে এই তথ্য জানায় নিউইয়র্ক টাইমস।
গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপরও ইসরায়েলকে অন্ধের মতো সহায়তা দিয়ে পশ্চিমা বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। এই দুজন ছাড়াও ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের তিন নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন তিনি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ