নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৩:৩৯ পি.এম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, এখনও ভারতের এজেন্টরা ষড়যন্ত্র করছে। এক-এগারোতেও ষড়যন্ত্র করেছে। আর কতো?
রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এম এ মালেক বলেন, বর্ডারে প্রতিদিন গুলি করে মানুষ মারছে। বর্ডারে হত্যা বন্ধ করেন। যতো তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিন।
তিনি বলেন, বর্তমানে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে। এই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাই এই বছরেই অতিদ্রুত নির্বাচন দিতে হবে।
খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি।
তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থাতেই জেল গিয়েছিলেন। তিনি চাইলেই লন্ডনে থাকতে পারতেন।এম এ মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপর তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।
তিনি আরও বলেন, শেখ হাসিনা লন্ডনেও ঘোষণা করে গিয়েছিলেন ‘উনি আর কতো বাঁচবেন’। আমরা মনে করি শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’