পহেলা ফাল্গুনে পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসও আজ । বসন্তের ছোঁয়া লেগেছে বাঙালির মনে প্রাণে । পিছিয়ে নেই তারকারাও । নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তারা । তারকা জগতে অন্যতম প্রমিক-যুগোল সিয়াম-অবন্তী । আজ জানবো তাদের ভালোবাসার কথা । বিয়ের অর্ধযুগ পার করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ । বর্তমানে তিনি সন্তানের বাবা । বিয়ের ৬ বছর হলেও সে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের এক যুগ পার করে দিয়েছেন । বিশ্বাস, আস্থা, ভালোবাসা, মায়া, নির্ভরতা নিয়ে সুন্দর ভাবে কাটছে তাদের সম্পর্ক ।
তাদের দেখা হয়েছিলো সিয়ামের ঘনিষ্ঠ বন্ধু অর্পিতার বাসার ছাদে । অর্পিতার ছোট বোন অবন্তী । সেদিন সব বন্ধুরা মিলে তাদের বাসার ছাদে আড্ডা দিচ্ছেলেন । সেসময় ওডের মা হজ এ ছিলেন । সিয়াম প্রথম যখন অবন্তীকে দেখেন, তখন সে কাঁদছিল । মা ভিডিও কলে কথা বলছিলেন, মেয়ে কাঁদছিল এটা দেখে কিছুটা অবাক হয়ে যান তিনি । কান্নার কারণে প্রথমবারের মতো সিয়ামের নজরে আসে অবন্তী । ওই বছরের ঈদের দুই দিনের পরে অবন্তীর বাড়িতে সিয়াম ও তার বন্ধুদের আড্ডা হয়। সেদিন সব বন্ধুরা মিলে বাজার করে নিয়ে যান ওদের বাসায়। সবাই মিলে রান্নাবান্না ও খাওয়া দাওয়া করেন। চলে আড্ডা। তখনও সিয়ামকে ভাইয়া বলেই ডাকতেন অবন্তী। “আপনাকে চিকেন দিই? খিচুড়ি দিই?” - এমনটা বলেই নাকি সেদিন সিয়ামকে আপ্যায়ন করিয়েছিলেন তিনি ।
প্রেমের ছয় বছর খুব সুখময় ছিলো এমন না । সম্পর্কে জটিলতা তৈরি হয় যখন পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান এই অভিনেতা। সম্পর্কটা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেও অবন্তীরখুব চমৎকারভাবে সেটা মানিয়ে নেন । সিয়ামের অবর্তমানে তার পরিবারের নিয়মিত খোঁজ খবরও রাখেন তিনি । সিয়ামের বাবা-মাকে নিজের মা-বাবার মতোই ট্রিট করতেন তিনি । প্রেম, ভালোবাসার ভেলায় চড়ে পার করেছেন এতটা পথ । তারপর বিয়ে করেন দুজন । সে বিয়ের ও পার হয়ে গেছে ছয়টি বছর ।
বিয়ের আগেই ২০১২ সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা করছেন সিয়াম । একটা সময় চলচ্চিত্রেও অভিনয় শুরু করেন । প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন টু’ দিয়ে সবার নজরে আসেন তিনি । তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাকে ।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন