নবীন নিউজ, ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ১১:৩৯ এ.এম
রাজধানীর মিরপুর থানায় করা সিয়াম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে মাহবুব আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।
সকালে রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন চেয়ে আবেদন করা হয়।
১২ ডিসেম্বর মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মো. মাহবুব আলী। হাইকোর্ট এ আদেশ দেন।
২২ অক্টোবর হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মো. মাহবুব আলীকে জামিন দেন।
হবিগঞ্জ-৪ আসনের সাবেক এ সংসদ সদস্য রাজধানীর নিউমার্কেট এলাকায় হত্যা ও ভাঙচুরের অভিযোগে ৩টি মামলায় এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, পৌরসভা ও ডাকবাংলোয় হামলার অভিযোগে ১৯ সেপ্টেম্বর দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফাহিমা আক্তার খান জানান, মাধবপুরের মামলায় মাহবুব আলীকে হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ মাহবুব আলীকে শ্যোন অ্যারেস্টের আদেশ দেন।
মাহবুব আলীর ছোট ভাই আইনজীবী ফজলে আলী হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন মঞ্জুর করেন।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’