মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নারী পুলিশ কনস্টেবলকে কামড় দিয়ে কারাগারে গেলেন ভাইস চেয়ারম্যান

নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ০২:০৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নারী পুলিশ কনস্টেবলকে কামড়ে কারাগারে গেলেন এক নারী ভাইস চেয়ারম্যান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলায়।

অভিযুক্ত নারী ভাইস চেয়ারম্যান হলেন মোহনপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা (৩৫)।

তার বিরুদ্ধে দুই নারী পুলিশ কনস্টেবলকে কামড় দেওয়া এবং মারধরের অভিযোগ এনে মামলা করেছেন রাজশাহীর মোহনপুর থানার পুলিশ কনস্টেবল ভুক্তভোগী সান্ত্বনা মহান্ত (২৪)। নিজ থানায় মামলাটি দায়ের করেছেন তিনি।  

মামলার পর পরই রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে অভিযুক্ত নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাক গ্রেপ্তার করে পুলিশ। এদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম এরশাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এই হামলার ঘটনায় দুপুরে হাবিবার নামে মামলা হয়। পরে বিকেলে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাজশাহীর মোহনপুর থানার ভুক্তভোগী পুলিশ কনস্টেবল সান্ত্বনা মহান্ত বলেন, গত ২২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসা শেষে অসুস্থ কনস্টেবল সাথী রানী শীলকে নিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় মোহনপুর বাজারে উপজেলার নারী ভাইস চেয়ারম্যান হাবিবার সঙ্গে আমাদের দেখা হয়। ইনজেকশন দেওয়ার কারণে সাথী রানীর হাতে ক্যানোলা ছিল।  

তিনি বলেন, বিষয়টি দেখে হাবিবা জিজ্ঞাসা করেন, সাথী রানীর হাতে কী হয়েছে? তারা দু-একটি কথা বলে সেখান থেকে চলে যেতে চাইলে হাবিবা হঠাৎ অশ্লীল ভাষায় গালাগালি করেন। এ সময় হাবিবা এমনও বলেন, মোহনপুর থানায় চাকরি করতে হলে তার কথামতো চলতে হবে। আমাদেরকে তুই বলে সম্বোধন করেন হাবিবা।  

কনস্টেবল সান্ত্বনা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করলে নারী ভাইস চেয়ারম্যান হাবিবা আমাদের দুজনকে লাথি মারেন। চুল ধরে টানাহেঁচড়া শুরু করেন। এ সময় তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আমার কবজিতে কামড় দেন হাবিবা। এ ঘটনায় আমি পুলিশ কনস্টেবল সাথী আহত হই। আমি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিই।  

জানা গেছে, এমন হুটহাট হামলার ঘটনা এবারই প্রথম ঘটাননি নারী ভাইস চেয়ারম্যান হাবিবা। এর আগেও সোলায়মান নামের এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) ওপর হামলা চালিয়েছেন হাবিবা। দোলা রানী নামের এক পুলিশ কনস্টেবলের ওপরও হামলার অভিযোগ রয়েছে এ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।  

এছাড়া কয়েকদিন আগে মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খালেদা খাতুন এবং মোখলেসুর রহমানকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেন হাবিবা। এমন সব ঘটনায় তার নামে চারটি মামলা আছে।

গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং তার পরিবার সম্পর্কে মুক্তিযুদ্ধবিরোধী নানান ধরনের অভিযোগ তোলেন। ওই সময় প্রতারণার অভিযোগে তার নামে মামলা হয়। সেই মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়ে হাবিবা কিছুদিন কারাভোগ করেন।  

হাবিবা রাজশাহী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের অনুসারী বলে পরিচিত।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা