মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

‘কর্মসূচি নয়’ ঘোষণা দিয়েও মাঠে শিক্ষার্থীরা

নবীন নিউজ, ডেস্ক ১৭ জুলাই ২০২৪ ০৪:৫৪ পি.এম

সংগৃহীত

পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনও কর্মসূচি না রাখার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, উপাচার্যের বাসভবনের সামনেসহ রাজধানীর কিছু এলাকায় অবস্থান নেয়।

দুপুরে বাসাবো বৌদ্ধ মন্দির সংলগ্ন বিশ্বরোডে অবস্থান নিয়েছে কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ঘোষণা ছাড়া সড়ক অবরোধ করায় ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনও কর্মসূচি থাকছে না। তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।


ঘোষণা দেওয়ার পরও সড়কে অবস্থান নেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্তকে দায়ী করছেন। তারা বলছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ৬ জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধসহ হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।


এদিকে, দুপুরের পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে দেখা গেছে শিক্ষার্থীদের। তবে, ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের টানা দুদিনের সংঘর্ষ শেষে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন রকমের শ্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের।

উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। টিএসসি-ভিসি চত্বর এলাকায় পুলিশ, বিজিবি ও র‍্যাবের বিপুল সংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি