নবীন নিউজ ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ০৯:২৫ এ.এম
সংগৃহীত ছবি
আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। খবর এএফপি’র।
দেশটির পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পর হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির পর সোমবার অন্তত ৩৫ জন নিহত ও আরও ২৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন এএফপিকে জানিয়েছেন, ‘সোমবার সন্ধ্যায় বজ্রঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে জালালাবাদ এবং নানগারহার’ প্রদেশের কিছু জেলায় ৩৫ জন নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।
বদলুন বলেন, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেওয়াল ও মানুষের বাড়ির ছাদ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আহতদের পাশাপাশি নিহতদের মৃতদেহ নাঙ্গারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আফগানিস্তানে গত মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক প্রাণ হারিয়েছিল। সেসময় দেশটির অনেক অঞ্চলের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে। দরিদ্র এই দেশটির জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষিকাজের ওপর নির্ভর করেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ