জনপ্রিয়তার বিচারে তার ধারেকাছে নেই ভারতের অন্য কোনো রাজনীতিবিদ। এবার দেশটির প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভা ভোটের ঠিক আগে আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই তালিকা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার সংবাদ প্রতিদিন ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানিয়েছে, ‘এক্সপ্রেস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ানে’র তালিকায় শীর্ষস্থানে নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর পদে থাকার সুবাদে মোদি দেশটির প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ওপরের দিকে থাকা প্রত্যাশিত। তবে সেই সাথে ব্যক্তিগত ক্যারিশমাও তাকে শীর্ষস্থান পেতে সাহায্য করেছে।
এক্সপ্রেসের প্রকাশ করা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম ১০ জনের অধিকাংশই বিজেপি নেতা। মোদির পর এই তালিকায় দু’নম্বরেই আছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরএসএস প্রধান মোহন ভাগবত রয়েছেন তিন নম্বরে।
বিরোধীদের মধ্যে প্রভাবশালীদের তালিকায় প্রথম নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রয়েছেন ১৫ নম্বরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রয়েছেন মমতারও পরে, ১৬ নম্বরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন ১৮ নম্বরে। এস জয়শঙ্কর, রাজনাথ সিং, নির্মলা সীতারমণদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন বিরোধীদের ওপরে। এমনকি যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মাদের মতো মুখ্যমন্ত্রীরাও রয়েছেন রাহুলদের ওপরে।
অরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সবার ওপরে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রথম দশে রয়েছেন গৌতম আদানি, মুকেশ আম্বানিও।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের প্রথম ২০ জনের তালিকা-
১। নরেন্দ্র মোদি
২। অমিত শাহ
৩। মোহন ভাগবত
৪। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
৫। এস জয়শঙ্কর
৬। যোগী আদিত্যনাথ
৭। রাজনাথ সিং
৮। নির্মলা সীতারমণ
৯। জেপি নাড্ডা
১০। গৌতম আদানি
১১। মুকেশ আম্বানি
১২। পীযূষ গোয়েল
১৩। অশ্বিনী বৈষ্ণব
১৪। হিমন্ত বিশ্বশর্মা
১৫। মমতা বন্দ্যোপাধ্যায়
১৬। রাহুল গান্ধী
১৭। অজিত দোভাল
১৮। অরবিন্দ কেজরিওয়াল
১৯। শক্তিকান্ত দাস
২০। হরদীপ সিং পুরী
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’