নবীন নিউজ, ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০৯:৪০ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূকে মোবাইল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১৪ জুলাই) দুপুরে ওই দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে ওই ভুক্তভোগী নারী চারজনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মিয়া ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন।
মামলার অন্য আরও দুই আসামি হলেন- কালাছড়া গ্রামের মো. হুমায়ুন ও হোসেনআরা বেগম।
মামলার এজহারে জানা যায়, মোবাইল চুরির অপবাদে গত ৮ জুলাই অভিযুক্তরা মহেষপুর গ্রামের হুমায়ুনের বাড়িতে ভুক্তভোগীকে ডেকে নেয়। সেখানে যাওয়া মাত্রই তার ওপর যৌন নির্যাতন শুরু করে। এ সময় ইসহাক মিয়া তার নাক, মুখ ও চোখে গামছা বেঁধে শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারা লাঠি দিয়ে তার দুই পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করে। এ ছাড়া মামলায় আরও উল্লেখ করা হয়, মোবাইল চুরির করেননি বলে আকুতি মিনতি করলে তার পরিহিত কাপড় টেনেহিঁচড়ে তাকে যৌন নিপীড়ন করে।
ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, ঘটনার দিন ইসহাক মেম্বার আমাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে হুমায়ুনের বাড়িতে ডেকে নিয়ে এমন নির্যাতন চালায়। আমি এর বিচার চাই। এ ঘটনায় মামলা করার পর থেকে বিভিন্নরকম হুমকি-ধমকি আসছে। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার ভুগছি।
ভুক্তভোগীর স্বামী মহরম আলী বলেন, আমার স্ত্রীর কোনো অপরাধ থাকলে আইন প্রশাসন তার ব্যবস্থা নেবে কিন্তু এভাবে প্রকাশ্যে নির্যাতন মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার বিচার চাই।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান জানান, এ ঘটনায় ওই নারী বাদি হয়ে এজহারনামীয় চারজনসহ অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলায় দায়ের করেন। এ ঘটনায় আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা