নবীন নিউজ ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০৮:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
সিলেটের কানাইঘাটে গলায় রশি দিয়ে ঘরে টিকটক ভিডিও করার সময় খালেদ আহমদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত খালেদ আহমদ (১৩) কানাইঘাট সদর ইউনিয়নের গৌরিপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল আহাদের একমাত্র ছেলে। সে পৌরসভার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, রোববার স্কুল ছুটির পর মায়ের সঙ্গে বাড়িতে আসে খালেদ আহমদ। বিকেল সোয়া ৫টার দিকে খালেদকে খাওয়ার জন্য খোঁজাখুঁজি করেন মা ও দাদি। একপর্যায়ে ঘরে গিয়ে খালেদকে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা। পাশেই পড়েছিল তার স্মার্টফোন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের স্বজনরা জানান, খালেদ মোবাইল আসক্ত ছিল। সে সবসময় টিকটক ভিডিও করত। তার মা স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করলেও সে তা মানত না। বিকেলে খালেদ আহমদ স্কুল থেকে বাড়ি ফেরার পর তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে স্কুল শিক্ষার্থী খালেদ আহমদ নিজ ঘরে গলায় রশি ঝুলিয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত এ মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, টিকটক ভিডিও করতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে এক স্কুলছাত্র মারা গেছে বলে জানিয়েছেন স্বজনরা। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা