নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০১:৪২ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ছোট আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিলেন গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বিয়েতে হাজির ছিল গোটা বলিউড।
উপস্থিত ছিলেন বচ্চন পরিবারও। তবে শ্বশুরবাড়ির কারো সঙ্গে নয়, বরং মেয়েকে নিয়ে একাই অনুষ্ঠানে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যা ফের দৃষ্টি কেড়েছে অনুরাগীদের।
অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। যদিও এই বিচ্ছেদ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি তাদের মুখ থেকে। তবে আম্বানির ছেলের বিয়েতে যেন বচ্চন পরিবারের ফাটল স্পষ্ট হয়ে গেল। মেয়ে-বউকে ছাড়াই এদিন বাবা-মা, দিদি-ভাগ্নি, ভাগ্নেকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির অভিষেক। বিতর্কের কথা আঁচ করেই ক্যামেরার সামনে পোজ দিতেও খানিক অস্ত্বস্তিবোধ করতে দেখা গেছে অভিষেককে।
বচ্চন পরিবারের আসার কয়েক মিনিটের ব্যবধানে মেয়ের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেকি লাল সাজে নজর কেড়েছেন সাবেক বিশ্বসুন্দরী। পরনে ছিল লাল আনারকলি স্যুট, পান্নার নেকলেস এবং মাথায় টিকলি। তবে সৌন্দর্যে মাকে টেক্কা দিয়েছে মেয়ে আরাধ্যও। আরাধ্যর পরনে ছিল সবুজ রঙের স্যুট ও মাথায় টিকলি।
তবে ক্যামেরার সামনে বউয়ের পাশে ছিলেন না অভিষেক। তাহলে কি দুজনের বিচ্ছেদের গুঞ্জন বাস্তবেই রুপ নিতে যাচ্ছে?
অনন্ত-রাধিকার বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে এই দম্পতিকে ঘিরে। তবে রেডিটে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বর্য-আরাধ্যর পাশে বসেই অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান দেখছেন অভিষেক। তবে বাকী অনুষ্ঠানজুড়ে বচ্চন পরিবারের কারো সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া কিংবা তার মেয়েকে।
ঐশ্বর্য পরেছিলেন লাল আনারকলি স্যুট, পান্নার নেকলেস এবং মাংগটিকা, অন্যদিকে আরাধ্যর পরনে ছিল সবুজ রঙের স্যুট ও মাংগটিকা। অভিষেক পরেছিলেন সোনালি শেরওয়ানি এবং সাদা ট্রাউজার্স।
অনন্ত-রাধিকার বিয়েতে হাজির ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কুটনীতিকসহ আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ ব্যবসায়ীরা। হাজির ছিলেন হলিউড-বলিউডসহ ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। ১২ জুলাই বিয়ে সম্পন্ন হয়। ১৩ জুলাই হয়েছে নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠান এবং আজ (১৪ জুলাই) হবে গ্র্যান্ড রিসেপশন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’