নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১০:০৬ এ.এম
নির্বাচনী জনসভায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে এসেছে। তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নয় যে তিনি নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়
দেশটিতে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। সিএনএন বলছে, এ পর্যন্ত ৪ জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হয়েছেন। আর হত্যাচেষ্টার পর বেঁচে গেছেন ৭ জন মার্কিন প্রেসিডেন্ট ও এক প্রেসিডেন্ট প্রার্থী।
আততায়ীর হাতে নিহত আমেরিকান প্রেসিডেন্টরা হলেন- আব্রাহাম লিঙ্কন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি।
প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন
আমেরিকা প্রাক-গৃহযুদ্ধের যুগে, ক্যাপিটলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সময় তাঁকে গুলি করা হয়েছিল। বন্দুকধারী দুবার গুলি করলেও ডেমোক্র্যাটিক দলের এই প্রেসিডেন্টকে হত্যা করতে ব্যর্থ হয়।
প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট
ট্রাম্পের মতোই ১৯১২ সালে নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হন এই রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট। তাকে গুলি করে করেছিল একজন সেলুনকর্মী।
প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
১৯৩৩ সালে মিয়ামিতে গুলি করা হয় মার্কিন এই প্রেসিডেন্টকে। বন্দুকধারী গুইসেপ্পে জাঙ্গারা রুজভেল্টকে হত্যা করতে নার পারলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাককে মেরে ফেলেন।
প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান
রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান। ১৯৫০ সালে হোয়াইট হাউসে তার ওপর বন্দুক হামলা চালান পুয়ের্তো রিকান এক জাতীয়তাবাদী।
প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড
১৯৭৫ সালে মার্কিন এই প্রেসিডেন্টকে দুবার হত্যাচেষ্টা করা হয়।
প্রেসিডেন্ট রোনাল্ড রিগান
১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি রিগ্যানের চেয়ে গুরুতরভাবে আহত হন। পরে এই ব্যক্তি আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা
২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার জন্য হোয়াইট হাউসে গুলি চালায় আইডাহোর এক ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল।
আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস
১৯৭২ সালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ওয়ালেসের ওপর বন্দুক হামলা চালানো হয়। এ হামলার পর আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ