নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০৮:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
তিন বছর আগে শিশু আবদুল্লাহকে ফেলে তার মা ফারজানা পালিয়ে যায় প্রেমিকের হাত ধরে। শিশু আবদুল্লাহকে দেখাশোনার জন্য পরে বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তার নামে অন্য এক নারীকে। সেই সৎ মা লিজা আক্তারের হাতেই প্রাণ গেল অবুঝ শিশু আবদুল্লাহর।
শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে হত্যার বিষয়টি সৎ মা লিজা স্বীকার করেছে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে পানি চায়। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করে লিজা আক্তার। স্থানীয়রা খবর পেয়ে শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, শিশু আবদুল্লাহর পিতা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইউছুফপুর ইউনিয়ন সদস্য মোসলেম উদ্দিন জানান, ‘আমরা এসে দেখছি শিশুটি মৃত পড়ে আছে দরজার সামনে। শুনেছি সৎ মা নাকি তাকে মেরে ফেলেছে।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, ‘ঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার কথা স্বীকার করেছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা