নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৯:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
গাজা শহরে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্য গাজা উপত্যকায় যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। বুধবার ফিলিস্তিনি উপত্যকার প্রধান শহরটিতে তীব্র সামরিক অভিযানের মধ্যে এই নির্দেশনার হাজার হাজার লিফলেট বিলি করেছে দখলদার বাহিনী।
এসব লিফলেটে গাজাকে ‘বিপজ্জনক যুদ্ধ অঞ্চল’ হিসাবে বর্ণনা করে ‘গাজা শহরের প্রত্যেককে’ নির্দিষ্ট নিরাপদ রুটের মাধ্যমে এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনী দুটি রাস্তাও উল্লেখ করেছে যা দেইর আল-বালাহ এবং আল-জাওয়াইদাতে আশ্রয়কেন্দ্রের দিকে গেছে। মূলত গাজা শহরে এখনও আড়াই লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন।
৪৭ বছর বয়সী বাসিন্দা ইব্রাহিম আল-বারবারি বিবিসিকে বলেছেন, আমি গাজা (শহর) ছাড়ব না। অন্যরা যে বোকামি করেছে তা আমি করব না। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র উত্তর ও দক্ষিণের মধ্যে পার্থক্য করে না। মৃত্যুই যদি আমার ভাগ্য হয় এবং আমার সন্তানদের ভাগ্যেও সেটাই থাকে, তাহলে আমরা আমাদের বাড়িতে সম্মান এবং মর্যাদার সাথে মরব।
এদিকে ইসরায়েলের এমন নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বার পুরো গাজাকে খালি করার এমন নির্দেশ এলো।
গত দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল বাহিনী গাজার কিছু এলাকায় পুনরায় অভিযান চালানোর জন্য প্রবেশ করেছে। তারা বিশ্বাস করছে এসব এলাকায় হামাস এবং ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ যোদ্ধারা আবারো এসব অঞ্চলে সংগঠিত হয়েছে।
হামাস বলছে, ইসরায়েল বাহিনীর এমন কর্মকাণ্ডের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানের বিষয়টিও সহজ হবে না।
হামাসের শীর্ষ নেতা হোসান বাদরান বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরায়েল বোমাহামলা, বাস্তুচ্যুত এবং গণহত্যা চালিয়ে হামাসকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ