বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৫ লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন

নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৩:১২ পি.এম

সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে ৫ জনের মরদেহ পাওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় না পাওয়া গেলেও তাদের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে তাদের দাফন করা হয়। 

দুপুর ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লা।

নরসিংদী রায়পুরার রেলওয়ে স্টেশনের ৫ কিলোমিটার দূরে উপজেলার খাকচক এলাকায় সোমবার  ‘তূর্ণা নিশিতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। এদিন সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। 
পরে খবর দিলে রেলওয়ে পুলিশ সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলে পৌঁছায়। নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছে অথবা অন্য কেউ মেরে লাশ রেললাইনে ফেলে রাখার পর তা কাটা পড়েছে-এসব কিছুই নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পরে পিবিআই দায়িত্ব নিয়েও মরদেহের পরিচয় বের করতে পারেনি। পাঁচ মরদেহের কারও ফিঙ্গারের সঙ্গেই কোনও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মেলেনি। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদের কোনও পরিচয় না পাওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। 

অনেকেই ধারণা করছেন, তারা ৫ জন পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কিংবা মাদকাসক্ত হয়ে রেললাইনে পড়ে ছিল। তারপর তাদের ওপর দিয়ে ট্রেন গিয়ে ছিন্নভিন্ন করে দেয়।

এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, এমন প্রশ্নের জবাবে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা বলেন, ‘মৃতদের মুখের লালা রাখা হয়েছে। ফরেনসিক রিপোর্ট এলেই বোঝা যাবে। আর পরিচয় শনাক্তে নরসিংদীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় আমাদের সদস্যরা কাজ করছে।

তিনি বলেন, সোমবার (৮ জুলাই) নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাত ১০টা থেকে ১২টার মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। বাধ্য হয়েই পরবর্তীতে সেগুলো স্টেশন নিকটস্থ বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়। তবে তাদের পরনের কাপড় সংগ্রহে রাখা হয়েছে। মুখের লালা ও দাঁত রাখা হয়েছে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট করার জন্য।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. জমির বলেন, পাঁচ মরদেহের কারও ফিঙ্গারের ছাপের সঙ্গে কোনও আইডি কার্ডের যোগসূত্র পাওয়া যায়নি। নিহতরা উদ্বাস্তু ধরনের মানুষ ছিলেন বলেন ধারণা করা হচ্ছে। এ ছাড়া তাদের বয়স নিয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা