নবীন নিউজ ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৯:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে হারিকেন বেরিল। এতে হিউস্টন শহরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন; বাতিল করা হয়েছে ১৩শর বেশি ফ্লাইট।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার (৮ জুলাই) ভোরে ভারি বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাতে প্রতিবেদনে বলা হয়, হারিকেন বেরিলের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের ২৭ লাখের বেশি মানুষ। হিউস্টন বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১৩শর বেশি ফ্লাইট। এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার জনজীবন।
এনএইচসি বলছে, ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় পরিণত হারিকেন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে। এটি স্থানীয় সময় সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার কথা। মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে।
টেক্সাসে আসার আগে ক্যারিনীয় দ্বীপপুঞ্জ বেরিল জামাইকা, গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে। তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে; নিহত হন অন্তত ১১ জন।
হারিকেনটি ক্যারিবীয় অঞ্চলের মধ্যদিয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে। তবে মেক্সিকো উপসাগরের উষ্ণ পানির ধারা অতিক্রম করে এটি ক্যাটাগরি ওয়ান মাত্রার হারিকেনে পরিণত হয়।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ