নবীন নিউজ ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৯:০৭ এ.এম
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে হাসেম আল ওসামা (২০) নামে এক যুবকের টানা চার বছর একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর সেই প্রেমিকা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় ‘রাগে ও ক্ষোভে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওসামা।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমে ব্যর্থ হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হাসেম আল ওসামা বলেন, ‘কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের এক মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলেও সে শপথ করেছিল। কিন্তু কয়েক দিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় আমার প্রেমিকা। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভেবেছিলাম আত্মহত্যা করব।’
ওসামা বলেন, ‘পরিবারের কথা ভেবে এবং বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রূপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছি।’
ওসামা আরও বলেন, ‘আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি যে, জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না কোনোদিন।’
শ্রীকৃঞ্চপুর গ্রামের বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ‘হাসেম আল ওসামা একটি মেয়ের সঙ্গে প্রেম করেন। পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘদিনের চুল, দাড়ি কেটে ও দুধ দিয়ে গোসল করেছেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। এতে মনক্ষুণ্ন হয়ে রাগে-ক্ষোভে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা