নবীন নিউজ, ডেস্ক ০৮ জুলাই ২০২৪ ০৩:৫৬ পি.এম
চাঁদপুরের শাহরাস্তিতে চাঁদাবাজি ও পর্নোগ্রাফি মামলায় রাফিউ হাসান হামজা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় ইজাজুল হক (৩২) নামে তার আরও এক সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) দুপুরে হামজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মো. আলমগীর হোসেন।
মামলার তথ্যে দেখা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন মহিলা ভাইস চেয়ারম্যন প্রার্থীকে নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করে হামজা। পরে তথ্য প্রমাণসহ তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার আশ্রয় নেন ওই ভুক্তভোগী।
পুলিশ সূত্রে জানা যায়, রাফিউ হাসান হামজা শাহরাস্তির নিজমেহার গ্রামের হুমায়ন কবিরের ছেলে এবং পলাতক ইজাজুল হক কুমিল্লার লালমাইয়ের জগৎপুরের আমিনুল হকের ছেলে।
এ বিষয়ে মামলার বাদী বলেন, রাফিউ হাসান নামের ওই যুবক দীর্ঘ দিন ধরে ফেসবুকে ফেক আইডি দিয়ে আমার ব্যক্তিগত আইডির মেসেঞ্জারে কুরুচিপূর্ণ ছবি এবং মেসেজ দিতে থাকে। এক পর্যায়ে আমার নগ্ন ভিডিও ও ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করে। এছাড়াও মানসিকভাবে আমাকে যন্ত্রণা দিয়ে আতঙ্কগ্রস্ত করে তোলে। এক পর্যায়ে হামজা আমার হোয়াটসঅ্যাপে কল করে গোপনে তার সাথে দেখা করতে বলে। পরে দেখা না করায় হামজা এবং অজ্ঞাত কয়েকজন ইন্টারনেটে আমার নগ্ন ভিডিও ছবি প্রস্তুত করে বিভিন্ন ফেক আইডিতে ছড়াতে শুরু করে। আমার জীবন নরক বানাতে শুরু করে। আমি হামজাসহ এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ওসি মো. আলমগীর হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় হামজাকে কচুয়া পৌরসভাধীন সিএনজি স্টেশনের কাছ থেকে ৫ জুলাই গ্রেপ্তার করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। আমরা তার সহযোগীকেও আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা