নবীন নিউজ, ডেস্ক ০৮ জুলাই ২০২৪ ০২:৩৭ পি.এম
মানিকগঞ্জ পৌরসভায় ১২ ঘণ্টায় কুকুরের কামড়ে পথচারী নারী-পুরুষ এবং শিশুসহ ৮৬ জন আহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভার পশ্চিম সেওতা, বান্দুটিয়া ও বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
কুকুরের কামড়ে আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার (৮ জুলাই) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেওতা এলাকার কবরস্থানের পরিচ্ছন্নকর্মী ঘটু মিয়া বলেন, ‘রোববার সকাল ১০টার দিকে কবরস্থান পরিস্কার করছিলাম। এমন সময় একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। পরে আমি দুই হাত দিয়ে কুকুরের মুখ ধরে টেনে ছাড়াই। এরপর কুকুর আবার হাতে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে যায়।
৬৫ বছরের সালেহা বেগম বলেন, সেওতা এলাকায় ভিক্ষা করার সময় একটি কুকুর এসে আমার পায়ে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে যায়। পরে আশেপাশে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।
পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, ২ থেকে ৩টি কুকুর আমার ওয়ার্ডের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ প্রায় ৪০ জনকে কামড় দিয়েছে। এছাড়া রাস্তা দিয়ে চলাচল করা অনেককে কামড় দিয়েছে। গ্রামের মানুষসহ পৌরসভা লোকজন কুকুরগুলোকে ধরার চেষ্টা করছে বলেও জানান তিনি।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিন বলেন, কুকুরে কামড়ের রোগীদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজন হয়নি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা