সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিয়ের দাবীতে পুলিশে প্রেমিকের বাড়িতে ডিভোর্সি নারীর অনশন

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ০১:৩৪ পি.এম

সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবীতে এক পুলিশ প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। এ ঘটনার পর বিধি ভেঙ্গে তাদের বিবাহের প্রস্তুতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার ফজলুল হকের মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে সাভারের আশুলিয়া থানার কবীরপুর এলাকার সাইদুর রহমানের বিয়ে হয়। তাদের সংসার জীবনে হুমাইরা নামে এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু স্বামীর অগচরে তার পুরোনো প্রেমিক শিল্প পুলিশের সদস্য শুভ সিকদারের সঙ্গে পরকিয়ার সর্ম্পক চলমান থাকে। 

স্বামী চাকরি সুবাদে অফিসে গেলে প্রায় নিয়মিত তার বাড়িতে ওই পুলিশ সদস্য যেতেন। বিষয়টি টের পেয়ে কৌশলে ওই পুলিশ ও স্ত্রী ফাতেমাকে হাতেনাতে ধরেন স্বামী সাইদুর। এরপর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২০/২২ দিন আগে তাদের স্বামী-স্ত্রী দুজনের ডিভোর্স হয়। কিন্তু গত কয়েকদিন ধরে প্রেমিক শুভ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। 

এরপর কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার সকালে ডিভোর্সি নারী বিয়ের দাবিতে ওই পুলিশ সদস্যের রশিদপুর এলাকার বাড়িতে অনশন করেন। এক পর্যায় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে মাতাব্বররা ডিভোর্স বিধি ভেঙ্গে ওই পুলিশ সদস্য ও ডিভোর্সি নারীর মধ্যে বিবাহের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। 

সেই ডিভোর্সি নারী ফাতেমা আক্তার বলেন, শুভ বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে আগের স্বামী থেকে ডিভোর্স করিয়েছেন। এখন আমাকে যদি শুভ বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতে আত্মহত্যা করবো।    

সেই ডিভোর্সি নারীর চাচা জাকির হোসেন জানান, ২০/২২ আগে আমার ভাতিজির সঙ্গে তার আগের স্বামীর ডিভোর্স হয়। এখন ভাতিজি যার বাড়িতে গেছে, সে শিল্প পুলিশে চাকরি করে। তবে বিষয়টি সমাধান হলে আপনাদের জানানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ওই পুলিশ সদস্য শুভ সিকদারর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার বাবা আবু বাসেদ জানান, আমি অন্যত্র আছি। শুনেছি কুরবানী ঈদের আগে ওই মেয়ের ডিভোর্স হয়েছে। এখন সে আমাদের বাড়িতে উঠেছে। তিনি তার ছেলের উপর ক্ষোভ প্রকাশ করে আরো জানান, মেম্বার-মাতাব্বররা যা করার করুক। আমি এর আগে পিছনে নেই।   

স্থানীয় চাপাইর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় তাদের বিয়ের ব্যবস্থা চলছে। ডিভোর্সি বিধি ভেঙ্গে কিভাবে বিয়ের ব্যবস্থা করছেন? জানতে চাইলে তিনি বলেন, সামাজিকতা রক্ষা করতে গিয়ে অনেক সময় আইনের বাইরেও কিছু কাজ করতে হয়। তবে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান ওই ইউপি সদস্য। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা