সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ০৯:৪০ এ.এম

সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) রাত ১০টার পরে উপজেলার পাংখারচর পাকার মাথা বটতলায় এই  ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তার নাম কাজী ইমরান আহমেদ (৪৫)। পাংখারচর গ্রামের মৃত কাজী নজির আহমেদের ছেলে। তিনি গোপালগঞ্জে পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেট কারে করে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার এখনো জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে।

স্থানীয় ইউপি সদস্য রানা কাজী জানান, স্থানীয় আধিপত্যের জেরে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০ থেকে ১২ জন ইমরান আহমেদের ওপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ কাছে আসতে সাহস পায়নি। ঘটনা ঘটিয়ে তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা