নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ১১:৩৬ এ.এম
বলিউডের বাদশাহ শাহরুখ খান।তার জীবনযাপনও রাজা-বাদশাহর মতোই অনেকেই নাকি বলেন যে, মহাবিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তিনি। বিভিন্ন সূত্র বলছে, শাহরুখ প্রায় ৬০০০ কোটি রুপির মালিক। বৈভব তার কাছে মাথার বালিশের মতো। খুব স্বাভাবিকভাবেই শাহরুখ আর পাঁচজনের মতো নন, তিনি কোনো কিছু কিনতে গেলে, প্রাইস ট্যাগ দেখেন না। শাহরুখ শুধু জিনিসটি পছন্দ করেন। সেটি তার কাছে চলে আসে। রাজার হাবভাব তো এমনই হবে।
নিজেকে চূড়ান্ত স্টাইলিশ দেখাতে শাহরুখ কোনো ত্রুটিই রাখেন না। বহুমূল্যের জিনিসেই নিজেকে সাজাতে পছন্দ করেন। মাথা থেকে পা পর্যন্ত শাহরুখকে মুড়ে রাখে বিদেশের তাবড় সব ব্র্যান্ড। সম্প্রতি আলোচনায় এসেছে শাহরুখের হাতঘড়ি। আইপিএল ফাইনালে কেকেআর জেতার পর শাহরুখ চিপকে ভিকট্রি ল্যাপ দিয়েছিলেন। আর তখনই শাহরুখের হাতঘড়ি সকলের নজরে এসেছিল।
এখন প্রশ্ন শাহরুখের হাতে কোন ঘড়ি শোভা পাচ্ছিল? নেটদুনিয়ায় কোনো তথ্য সেকেন্ডের মধ্যে মানুষের কাছে চলে আসে। কিং খান আইপিএল ফাইনালে পড়েছিলেন Richard Mille কোম্পানির RM 052 Tourbillon মডেলের ঘড়িটি। রিচার্ড মাইল, বিখ্যাত সুইস ঘড়ি নির্মাতা কোম্পানি। শাহরুখের এই ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৪৫ লক্ষ রুপির কাছাকাছি বলেই জানা যাচ্ছে। প্রায় ৬ কোটি রুপি বললেও অত্যুক্তি হবে না। ৬০০০ কোটি রুপির মালিকের কাছে যদিও এই দাম কোনো ফ্যাক্টর নয়। সবচেয়ে মজার ব্য়াপার হচ্ছে ভারতে একজন সিইও-র গড় বেতন প্রায় ৩ কোটি রুপি। মানে এসআরকে-র ঘড়ির দাম দেশের কোনো সিইও-র বেতনের দ্বিগুণ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’