নবীন নিউজ ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ০১:৩১ পি.এম
ফাইল ছবি।
উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। এতে মঙ্গলবার (২ জুলাই) সাজেকে আটকে পড়েন প্রায় ছয় শতাধিক পর্যটক।
মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসায় আজ বুধবার সকাল থেকে পানি নেমে যেতে শুরু করেছে। পানি কমে গেলে দ্রুতই ফিরতে পারবেন পর্যটকরা। তবে পানি না কমলে বিকল্প পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, গতকাল রাত থেকে বৃষ্টি কিছুটা কমেছে। ফলে রাস্তার পানিও কমতে শুরু করেছে। আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোন গাড়ি সাজেক সড়কে যাতায়াত করেনি। আমরা পানি কমার অপেক্ষা করছি। পানি কমলে গাড়ি চলাচল শুরু করবো। তবে সবকিছুই নির্ভর করছে বৃষ্টির ওপর।
সাজেক হিলভিউ রিসোর্টের সত্ত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, পর্যটকরা সাজেকেই অবস্থান করছেন। আপাতত বৃষ্টি না থাকায় তারা ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। বাঘাইহাট থেকে আমাদের জানানো হয়েছে পানি কমতে শুরু করেছে। বৃষ্টি না হলে আশা করছি বিকেল নাগাদ পানি কমে যাবে, তখন হয়তো গাড়ি চলাচল শুরু হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, বাঘাইছড়ি সদরসহ বাঘাইহাট-সাজেক সড়কের পানি কমতে শুরু করেছে। আমরা আশা করছি দুপুরের পর পানি কমে যাবে, তখন পর্যটকরা যাতায়াত করতে পারবেন।
তিনি আরও বলেন, গঙ্গারামমুখ পর্যন্ত সাজেক থেকে গাড়ি আসতে পারছে। পর্যটকদের গঙ্গারামমুখ পর্যন্ত গাড়িতে এনে ডুবে যাওয়া সড়কের অংশ নৌকায় করে পার করে আনারও পরিকল্পনা করছি আমরা। কিন্তু সবকিছুই নির্ভর করছে বৃষ্টিপাতের ওপর। আর বৃষ্টি না হলে আশা করছি সবকিছুই দ্রুত স্বাভাবিক হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন