নবীন নিউজ, ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ০১:২৭ পি.এম
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে ঘর বিধ্বস্ত হলে মাটি চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।
বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১ ব্লক এবং বালুখালী এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা এফ ওয়ান ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার ইসলাম। অপর দিকে ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় নিহত শিশুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন মঙ্গলবার সারাদিন থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়।
এক পর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
অপরদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পাহাড়ের মাটি চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রোহিঙ্গা নাকি স্থানীয় বাসিন্দা, তার খোঁজ খবর নেয়া হচ্ছে।
সপ্তাহ ধরে কক্সবাজার জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সাগরে লঘুচাপে মেঘমালা সৃষ্টি হওয়ায় আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র উপকূলকে তিন নম্বর স্হানীয় সতর্কতা সংকেত জারি করেছে।
সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সাগরে গোসল করতে সতর্কতা জারী করেছে জেলা প্রশাসন।
গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে ২ জন বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ রোহিঙ্গা নিহত হয়েছিল।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা