নবীন নিউজ, ডেস্ক ০২ জুলাই ২০২৪ ১১:৫৫ এ.এম
বর্ষাকালের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আষাঢ়ের শুরুর দিকে বৃষ্টি সেভাবে না হলেও চলতি সপ্তাহের শুরু থেকে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি। গত রোববার এইচএসসি পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি। আজও (মঙ্গলবার) একই পরিস্থিতি। সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢুকতে হবে। কিন্তু সকাল সাতটার পর থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজধানীতে। অবশ্য বৃষ্টির কারণে কোথাও পরীক্ষা নিতে সমস্যা হলে বাড়তি সময় দেওয়ার নির্দেশনা আছে। শুধু তাই নয়, পরীক্ষার কেন্দ্রও প্রয়োজনে আগে খুলে দেওয়ার নির্দেশনা আছে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে।
রোববার (৩০ জুন) পরীক্ষায় বৃষ্টি বাগড়া দেওয়ায় ভোগান্তির বিষয়টি গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। ওইদিনই বৃষ্টির বিষয়টি মাথায় রেখে কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা ছাড়া এখন বর্ষা মৌসুম চলছে। হঠাৎ বৃষ্টি নামতে পারে। বিষয়টি মাথায় রেখে বৃষ্টির সময় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে বোর্ড।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আবহাওয়া অধিদফতরের সূত্র হতে জানা যায় যে আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় উক্ত আধ ঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অতীব জরুরি বিবেচনায় এনে এ অনুরোধ জানানো হলো।’
সিলেট শিক্ষা বোর্ড বাদে বাকি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা চলছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এদিকে মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া দেশের ২০ জেলার উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে যে শঙ্কা প্রকাশ করা হয়েছিল মঙ্গলবার সকালে তাই হয়েছে। সাতটার দিকে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে আসে। পরে শুরু হয় ঝুম বৃষ্টি। সাড়ে আটটার দিকেও ঢাকায় বৃষ্টি পড়ছে। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েক ঘণ্টা এমন পরিস্থিতি বিরাজ থাকতে পারে। এতে ভোগান্তিতে পড়বেন এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি